শাহরাস্তি ব্লাড
মেনু
আমাদের সম্পর্কে
সংগঠনসমূহ

পছন্দসমূহ

কমিউনিটি নীতিমালা

ব্যবহারের শর্তাবলী ও নীতিমালা

শাহরাস্তি ব্লাড ডোনার্স প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার মাধ্যমে আপনি স্বেচ্ছাসেবী সেবা, তথ্যের সঠিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এই নীতিমালা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ।

১. সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও অ-বাণিজ্যিক সেবা

এই প্ল্যাটফর্মের সকল রক্তদান ১০০% স্বেচ্ছাসেবী ও সম্পূর্ণ বিনামূল্যে। রক্তের বিনিময়ে কোনো প্রকার আর্থিক লেনদেন, পারিশ্রমিক দাবি বা মধ্যস্থতাকারী বাণিজ্য কঠোরভাবে নিষিদ্ধ। অর্থ লেনদেনের সাথে জড়িত যে কারও অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২. হাসপাতালের দায়িত্ব ও শারীরিক পরীক্ষা

শাহরাস্তি ব্লাড ডোনার্স শুধুমাত্র রক্তদাতা ও সেবাপ্রত্যাশীর মাঝে সংযোগ মাধ্যম হিসেবে কাজ করে। রক্ত সঞ্চালনের পূর্বে হাসপাতালের প্যাথলজিক্যাল ল্যাবে ক্রস-ম্যাচিং ও রক্ত পরীক্ষা করা গ্রহীতা ও হাসপাতালের আবশ্যিক দায়িত্ব।

৩. রক্তদাতার সত্যবাদিতা ও শারীরিক সুস্থতা

রক্তদাতাকে তার বয়স (১৮+), ওজন (কমপক্ষে ৫০ কেজি) ও সর্বশেষ রক্তদানের সঠিক তারিখ জানাতে হবে। পুরুষদের ক্ষেত্রে কমপক্ষে ৩ মাস এবং মহিলাদের ক্ষেত্রে ৪ মাসের বিরতি বজায় রাখা আবশ্যক।

৪. যোগাযোগের ভদ্রতা ও শালীনতা

রক্তদাতার নম্বরে কেবলমাত্র জরুরী রক্তের প্রয়োজনেই শালীনভাবে যোগাযোগ করতে হবে। অহেতুক কল, অনৈতিক মেসেজ বা রক্তদাতাকে অসম্মানজনক আচরণ করলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে।